জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:০৩ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে নীল রঙের দুটি ড্রাম থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। নিহতের নাম মো. আশরাফুল হক (৪৩)। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে। বাবার নাম মো. আব্দুর রশিদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে মরদেহের পরিচয় নিশ্চিত করে। তবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে এবং কারা মরদেহ এখানে রেখে গেছে—তা এখনো জানতে পারেনি পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে একটি ভ্যানে করে দুই ব্যক্তি এসে ড্রাম দুটি রাস্তার পাশে রেখে যায় বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। সন্ধ্যার দিকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে তারা পুলিশকে খবর দেয়। ড্রাম খুলে চাল ভরা অবস্থায় কালো পলিথিনে মোড়ানো মরদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়।

তিনি বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ড্রাম খুলে অজ্ঞাত এক পুরুষের মরদেহ খণ্ডিত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত স্বেচ্ছাসেবক শাহাদাত হোসেন ড্রাম খুলে মরদেহ বের করতে পুলিশকে সহায়তা করেন।

পুলিশের ধারণা, দু-একদিন আগে হত্যার পর মরদেহ খণ্ডিত করে ড্রামে ভরে এখানে ফেলে রাখা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970