ভূমিকম্পে মেট্রো স্টেশনের দেয়াল–ফ্লোরে ফাটল, খুলে পড়ল টাইলস

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ভূমিকম্পে রাজধানীর মেট্রোরেলের চারটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টেশনগুলোর দেয়াল, ফ্লোরসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। খুলে পড়েছে বহু জায়গার টাইলসও। এতে যাত্রীদের মাঝে উদ্বেগ তৈরি হলেও মেট্রো কর্তৃপক্ষ বলছে—মূল কাঠামো অক্ষত আছে, শঙ্কার কোনো কারণ নেই।

শুক্রবার (২১ নভেম্বর) ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে বিজয় সরণি, কারওয়ানবাজার, মিরপুর ১০ ও পল্লবী স্টেশন ক্ষতিগ্রস্ত হয়।

বিজয় সরণি স্টেশনের ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোরে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে। আপাতত আস্তর দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেয়ালের খুলে পড়া টাইলস মাস্কিং টেপ দিয়ে আটকানো হয়েছে। ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে স্টেশনের রুম কন্ট্রোলার ক্যামেরার দিকে বাধা দেন এবং কথা বলতে অনীহা প্রকাশ করেন।

কারওয়ানবাজার, মিরপুর ১০ ও পল্লবী স্টেশনেও দেয়াল–ফ্লোরে একাধিক ফাটল দেখা গেছে। যাত্রীরা বলছেন, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পেই এমন অবস্থা হলে বড় কোনো ঝাঁকুনিতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। ট্রেন চলাচলের সময় অতিরিক্ত কম্পনে ভয় আরও বাড়ছে তাদের মধ্যে।

তবে এসব ফাটলে গুরুতর ঝুঁকি দেখছে না কর্তৃপক্ষ। ডিএমআরটিডিপি লাইন-৫ প্রকল্পের পরিচালক মো. আব্দুল ওহাব বলেন, “ট্রেন চলাচলের কারণে স্বাভাবিক কম্পন নিয়মিতই হয়। এসব বিবেচনায় নিয়েই এমআরটি-৬ লাইনের ডিজাইন করা হয়েছে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970