আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগতীরে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল ময়দানকে কানায় কানায় পূর্ণ করে তোলে। আয়োজকদের তথ্য অনুযায়ী, দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লাখ মুসল্লি।

সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হওয়া দোয়া ৯টা ১৩ মিনিটে শেষ হয়। ‘আমিন আমিন’ ধ্বনিতে কম্পিত হয় পুরো টঙ্গী ময়দান, এবং দোয়ার মুহূর্তে মাঠজুড়ে কান্নার রোল পড়ে। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি অতিথি অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আছে—পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

ইজতেমার সময় মোট ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970