ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে শান্তিতে থাকতে দেব না: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের ঘটনায় তিনি অসন্তুষ্ট এবং মোজতবা খামেনিকে শান্তিতে থাকতে দেবেন না।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মনে করেন না যে ইরানের নতুন নেতা শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারবেন। তার ভাষায়, “আমি বিশ্বাস করি না যে তিনি শান্তিতে থাকতে পারবেন। তাকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেব না।”

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনীর যৌথ অভিযানের প্রাথমিক ফলাফলেরও প্রশংসা করেন। তিনি দাবি করেন, অভিযানের ফলাফল প্রত্যাশার তুলনায় অনেক বেশি হয়েছে।

ট্রাম্প জানান, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যৌথ অভিযানে ইতোমধ্যেই হাজার হাজার লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। প্রথম দফার হামলায় মার্কিন বাহিনী ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের মতে, “যদি আমরা আগে আক্রমণ না করতাম, তাহলে যুদ্ধ আরও কঠিন হয়ে উঠত।”

ইরানের নেতাদের সঙ্গে সম্ভাব্য আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে সংলাপ হতে পারে। তিনি শুনেছেন, ইরান আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে, তবে তার আগে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

এদিকে ট্রাম্প বিস্ময় প্রকাশ করে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970