হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করাই ইরানের ‘চূড়ান্ত কৌশল’: আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম
বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করাই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের ‘চূড়ান্ত কৌশল’ বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, সংক্ষেপে আইআরজিসি, তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থকদের ওপর প্রতিরোধমূলক প্রভাব বজায় রাখাই ইরানের মূল কৌশল।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এই কৌশল শুধু সামরিক নয়, বরং ভূরাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শত্রুপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে ভূমিকা রাখবে।
সূত্র: আল-জাজিরা