চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম

ছবি: সংগৃহীত

চীনের সহায়তায় পাকিস্তানের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, শনিবার উত্তর চীনের শানসি প্রদেশের তাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এ মিশন সম্পন্ন হয়।

‘পিআরএসসি-ইও৩’ নামের এই স্যাটেলাইটটি স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে লং মার্চ-৬ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় এবং নির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে।

এটি চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন। দেশটির বিস্তৃত মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই উৎক্ষেপণকে দেখা হচ্ছে।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, এই স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতা আরও বাড়বে। এর ফলে প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা পাওয়া যাবে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, এই স্যাটেলাইট জাতীয় উন্নয়ন পরিকল্পনায় সহায়ক একটি সমন্বিত পৃথিবী পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে চীনের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970