সামরিক বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর সব সামরিক ইউনিটকে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, যুদ্ধবিরতির ঘোষণার প্রায় দুই ঘণ্টা পর এই নির্দেশনা দেওয়া হয়। উভয় পক্ষ একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও এর বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, এটি যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি নয়। তবে সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী সব সামরিক বাহিনীকে হামলা বন্ধ রাখতে হবে।

বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ সব ইউনিটে কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় এখনও হামলা বা সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। সূত্র: সিএনএন

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970