জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশির জামিন পেয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় শাহবাগের বাংলামোটর সিগন্যালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালিয়ে ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে এবং চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়া নেতাকর্মীদের মারধর করা হলে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরাও আহত হন।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে লাভলু মোল্লাহ শিশিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি ছাত্রজীবনে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।
পরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।