বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বুধবার বরিশাল ও ফরিদপুরে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের মুখপাত্র মাহাদী আমিন এ তথ্য জানান।

মাহাদী আমিন বলেন, বুধবার সকাল ১১টায় আকাশপথে তারেক রহমান বরিশালে পৌঁছাবেন। সেখানে বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়ে রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

জনসভা শেষে তারেক রহমান ঢাকায় ফিরে আসবেন। এই সফরের মধ্য দিয়ে ঢাকার বাইরের নির্বাচনি প্রচারণা কার্যক্রম শেষ হবে বলে জানান বিএনপির মুখপাত্র।

এর আগে গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান। একই দিনে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশে অংশ নেন। পরবর্তী সময়ে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় জনসভা করেন। সর্বশেষ সোমবার খুলনা ও যশোরে নির্বাচনি সমাবেশে অংশ নেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970