জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে গণবিরোধী বিল পাসের অভিযোগ তুলে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে। এ ঘটনার প্রেক্ষিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের গণমাধ্যম কেন্দ্রে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

বিরোধী দল জানিয়েছে, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা গণবিরোধী বিল পাসের প্রতিবাদ, সংসদ থেকে ওয়াকআউট এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানোর পরিকল্পনা করছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে একই অভিযোগ তুলে সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যায় বিরোধী সদস্যরা। ওয়াকআউটের আগে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধী দলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে কয়েকটি গণবিরোধী বিল পাস করা হয়েছে। এসব বিলের দায় নিতে রাজি নয় বিরোধী দল, তাই সংসদ ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970