সৌদি, পাকিস্তান ও ভারতের শীর্ষ আলেমরা আসছেন বাংলাদেশে খতমে নবুওয়ত সম্মেলনে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম
বাংলাদেশে আসছেন সৌদি, পাকিস্তান ও ভারতের একাধিক বিশ্ববরেণ্য আলেম। তারা নভেম্বরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশ নেবেন।
মঙ্গলবার আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব ও সম্মিলিত খতমে নবুওয়াতের সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্বের শীর্ষ মুসলিম স্কলারদের মধ্যে পাকিস্তানের বিশিষ্ট আলেমে দীন আল্লামা মুফতি তাকী উসমানীকেও দাওয়াত পাঠানো হয়েছে, যদিও এখনো তিনি অংশগ্রহণ নিশ্চিত করেননি।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন:
মাওলানা ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান (সভাপতি)
মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, জমিয়তে উলামায়ে হিন্দ (ভারত)
মাওলানা আবুল কাসেম নোমানি, দারুল উলুম দেওবন্দ (ভারত)
মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি (ভারত)
মাওলানা ওমর হাফিজ মক্কি এবং মাওলানা আবদুর রউফ মক্কি (মক্কা শরিফ)
মাওলানা মুহিউদ্দিন রব্বানী জানান, খতমে নবুওয়ত সম্মেলনের আয়োজনের জন্য জোরালো প্রস্তুতি চলছে। সম্মেলনটি অনুষ্ঠিত হবে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর তত্ত্বাবধানে।