আদালতের আদেশে পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

ছবি: সংগৃহীত

সীমানা জটিলতার কারণে পাবনার দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণের কার্যক্রম আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ আসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আদালত পরবর্তী কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই দুই আসনে নির্বাচন কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি বলেন, হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছিল। তবে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ ওই প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশ দেন—বাদী লিভ টু আপিল দায়ের না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ফলে আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পাবনার এই দুই আসনে ভোটগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970