কুড়িগ্রামে পঁচা গরুর মাংস বিক্রি ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বাজারে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এ ঘটনা সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একরামুল হক নামে ব্যবসায়ী বাজারে পঁচা মাংস বিক্রি করছিলেন। ক্রেতারা বিষয়টি লক্ষ্য করে তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরাও।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একরামুল হককে জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডেরও আদেশ থাকলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। অভিযানে জব্দ করা পঁচা মাংস জনস্বার্থে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970