দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় ফাজিল মাদ্রাসার নির্মাণকাজ বন্ধ করার অভিযোগ উঠেছে।
ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসার চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ চলাকালীন মো. হাফিজুর রহমান ও তার ৭-৮ জন সহযোগী কাজ বন্ধ করে শ্রমিকদের গালাগাল ও হুমকি দিয়েছেন।
ঠিকাদার জানিয়েছেন, দরপত্র অনুযায়ী সব নিয়ম মেনে কাজ চলছে, চাঁদা দিতে অস্বীকার করলে বিএনপি নেতা কাজ বন্ধ করে দিয়েছেন। অপরদিকে মো. হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, কাজে স্বচ্ছতা না থাকায় তারা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, প্রতিষ্ঠান অনুযায়ী কাজ চলছে, তবে স্থানীয় কিছু লোকজন চাঁদা দাবির কারণে কাজ বন্ধ হওয়ার কথা শুনেছেন।
পুলিশ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করেছে।