কুমিল্লার ‘মাছশূন্য’ জগন্নাথদিঘিতে বড়শি প্রতিযোগিতার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী জগন্নাথদিঘিতে শুক্রবার (১০ অক্টোবর) ২৪ ঘণ্টাব্যাপী বড়শি প্রতিযোগিতার আয়োজনের নামে শতাধিক টিকিট বিক্রি করে প্রায় ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, দিঘিটি ‘মাছশূন্য’ হওয়ায় আসলেই সেখানে বড়শি প্রতিযোগিতা হওয়া সম্ভব নয়।

চিওড়া মৎস্য চাষি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক সফিউল ইসলাম জানিয়েছেন, দিঘি লিজ নেওয়ার পর সভাপতি ফখরুল ইসলাম এককভাবে বড়শি প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে লোকদের ঠকানোর চেষ্টা করছেন। সমিতি অভিযোগ করেছে, টিকিট বিক্রির সঙ্গে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, জগন্নাথদিঘিতে প্রকৃতপক্ষে পর্যাপ্ত মাছ নেই, তবু আয়োজনকরা টিকিট বিক্রির জন্য চটকদার ভিডিও ও বিজ্ঞাপন ব্যবহার করছেন। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে সমবায় অফিসারকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970