শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও চালু হচ্ছে অনলাইন ক্লাস, কমছে সাপ্তাহিক ছুটি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় সক্ষমতা ভিত্তিতে নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন এবং অফলাইন সমন্বিত ক্লাস বা ব্লেন্ডেড শিক্ষাব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিনও পরিবর্তন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সব স্কুলেই নয়, শুধুমাত্র সক্ষমতা বিবেচনায় নির্বাচিত স্কুল ও কলেজে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি শুরু হবে। একই সঙ্গে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে এই নতুন শিক্ষাপদ্ধতি কার্যকর হবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কয়েকটি প্রতিষ্ঠান প্রথম ধাপে এ পদ্ধতি চালু করবে।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার। শনি, সোম ও বুধবার স্কুলে শিক্ষকরা উপস্থিত থেকে ক্লাস নেবেন; আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ক্লাস হবে অনলাইনে।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সক্ষম, শুধুমাত্র সেখানেই এই পরীক্ষা চালু হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970