সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:১১ পিএম

ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করেছে। এতে জনমনে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশও ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে সরকারি স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা এবং কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970