এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পিএম
আসন্ন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ঢাকা শিক্ষা বোর্ডের কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রের নাম, কোড নম্বর, সংশ্লিষ্ট কলেজগুলোর তালিকা, কলেজ কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার তথ্য উল্লেখ রয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ কেন্দ্র তালিকা প্রকাশ করে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে উত্তরপত্রসহ প্রয়োজনীয় ও গোপনীয় নথিপত্র সংগ্রহ করে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়া পরীক্ষা পরিচালনার সব নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করার জন্য কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিদিন পরীক্ষা শেষে ওএমআর শিটের প্রথম অংশ একই দিন সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। পাশাপাশি অন্যান্য উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে।
যেসব ভেন্যু কেন্দ্র রয়েছে, তারা মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও নথিপত্র গ্রহণ করে পরীক্ষা সম্পন্ন করবে। পরীক্ষা শেষে সব কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত কেন্দ্র তালিকা দেখতে পারবেন। কেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।