স্ত্রীকে হাসপাতালে পৌঁছাতে ৩০০ কি.মি. রিকশা চালালেন ৭৫ বছরের বৃদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশার সম্বলপুর জেলার মোদিপাড়া গ্রামের ৭৫ বছর বয়সী বাবু লোহা ৩০০ কিলোমিটার পথ প্যাডেল চালিয়ে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী জ্যোতিকে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আর্থিক সংকটের কারণে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করা সম্ভব না হওয়ায়, তিনি নিজেই রিকশায় করে দীর্ঘ যাত্রা চালান।

পুরোনো কুশন দিয়ে সামান্য আরামদায়ক ব্যবস্থা করে বাবু লোহা নয় দিন ধরে রিকশা চালান। দিনে চলতেন, রাতে পথের ধারে বা খোলা জায়গায় বিশ্রাম নিতেন। দুই মাসের চিকিৎসার পর ১৯ জানুয়ারি বাড়ির পথে রওনা হন। কিন্তু ফেরার পথে চৌদওয়ার এলাকায় গাড়ির ধাক্কায় রিকশাটি দুর্ঘটনায় পড়ে, ফলে জ্যোতি গুরুতর আহত হন এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন।

চিকিৎসক ডা. বিকাশ দায়িত্বের সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও প্রদান করেন, যাতে দম্পতি নিরাপদে বাড়ি ফিরতে পারেন।

বাবু লোহা বলেন, “আমাদের আর কেউ নেই। আমরা শুধু একে অপরের।”

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে বলছেন, এটি শুধুই এক দম্পতির সংগ্রামের গল্প নয়, গ্রামীণ ভারতের স্বাস্থ্যসেবা সংকট, দারিদ্র্য এবং মানবিক দৃঢ়তার বাস্তব চিত্র।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970