৩ বাধার কারণে বৈঠকে বসতে পারছে না ইরান, অনিশ্চিত যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ এএম

ছবি: সংগৃহীত

শান্তিচুক্তিতে আগ্রহ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের তিনটি বাধার কারণে এখনো বৈঠকে বসতে পারছে না ইরান। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, ইরানের নৌবন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ধারাবাহিক হুমকি- এই তিন কারণে আলোচনার পথ বাধাগ্রস্ত হচ্ছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এসব তথ্য তুলে ধরেন।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। তার অভিযোগ, ইরানি নৌবন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ কতদিন চলবে, সে সিদ্ধান্ত পুরোপুরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা ঠিক করা হয়নি।

তবে কিছু গণমাধ্যমে আগামী শুক্রবার ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনার খবর প্রকাশ হলেও তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় শান্তি আলোচনা কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970