হোটেল রুমের লুকানো ক্যামেরা স্মার্টফোন দিয়েই শনাক্ত করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ভ্রমণে গিয়ে হোটেল বা রিসোর্টে অবস্থান করা অনেকেরই পছন্দ। তবে আরামদায়ক থাকার অভিজ্ঞতা কখনো কখনো ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকির কারণও হয়ে উঠতে পারে। দেশে-বিদেশে বিভিন্ন সময় হোটেলকক্ষে গোপন ক্যামেরা বসিয়ে অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের অভিযোগ সামনে এসেছে। তাই অপরিচিত কোনো কক্ষে ওঠার আগে সতর্ক থাকা জরুরি।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, গোপন ক্যামেরা শনাক্ত করতে সবসময় বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন হয় না। হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করেই প্রাথমিকভাবে সন্দেহজনক ক্যামেরা খুঁজে বের করা সম্ভব।

ফ্ল্যাশলাইট দিয়ে লেন্স শনাক্ত

স্মার্টফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে গোপন ক্যামেরার লেন্স শনাক্ত করা যেতে পারে। এজন্য প্রথমে কক্ষের সব আলো নিভিয়ে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এয়ার ভেন্ট, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, দেয়ালঘড়ি, আয়না কিংবা অন্যান্য সন্দেহজনক স্থানে আলো ফেলতে হবে। কোথাও ছোট লেন্সের মতো আলো প্রতিফলিত হলে সেটি পরীক্ষা করে দেখা উচিত।

ইনফ্রারেড আলো শনাক্ত করুন ক্যামেরায়

অনেক গোপন ক্যামেরা ইনফ্রারেড আলো ব্যবহার করে, যা খালি চোখে দেখা যায় না। তবে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তা শনাক্ত করা সম্ভব। অন্ধকার কক্ষে ফোনের ক্যামেরা চালু করে সন্দেহজনক স্থানগুলো পর্যবেক্ষণ করলে স্ক্রিনে ছোট আলোর বিন্দু বা ঝলক দেখা গেলে সেটি গোপন ক্যামেরার উপস্থিতির ইঙ্গিত হতে পারে।

ক্যামেরা শনাক্তকারী অ্যাপের সহায়তা

বর্তমানে স্মার্টফোনের জন্য এমন বিভিন্ন অ্যাপ রয়েছে, যা ইনফ্রারেড আলো, চৌম্বকক্ষেত্র বা অস্বাভাবিক সংকেত শনাক্ত করে সম্ভাব্য গোপন ক্যামেরা সম্পর্কে ধারণা দিতে পারে। নির্ভরযোগ্য অ্যাপ ব্যবহার করলে কক্ষের সন্দেহজনক স্থান সহজেই পরীক্ষা করা যায়।

ওয়াই-ফাই নেটওয়ার্কও পরীক্ষা করুন

অনেক গোপন ক্যামেরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে পরিচালিত হয়। তাই হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত ডিভাইসগুলোর তালিকা দেখে অপরিচিত বা সন্দেহজনক কোনো যন্ত্র রয়েছে কি না তা যাচাই করা উচিত। তালিকায় আইপি ক্যামেরা বা ক্যামেরাসংক্রান্ত কোনো অচেনা ডিভাইস দেখা গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ, ভ্রমণের সময় সামান্য সচেতনতাই ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970