গাইবান্ধায় বিশ্বকাপের ফাইনাল দেখতে বাইরে স্বামী, সেই সুযোগে গৃহবধূকে ধর্ষণ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:০৯ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

মামলার তথ্য ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে ভুক্তভোগীর স্বামী বাড়ির বাইরে যান। এ সময় অভিযুক্ত আতিকুর রহমান বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধূর ওপর জোরপূর্বক যৌন নির্যাতন চালান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি আমলে নিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে অভিযোগের বিষয়ে আতিকুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970