আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১০ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে তারা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন।

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন (ইসি) দেশের প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত জানায়। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল কোর্ট আইন–২০০৯ এর আওতায় আচরণবিধি পর্যবেক্ষণ ও প্রতিপালন নিশ্চিত করতে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে হবে।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে, যাতে মাঠ পর্যায়ে আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970