সস্ত্রীক পবিত্র হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরব গেছেন।

শুক্রবার (২২ মে) তিনি স্ত্রীসহ ঢাকায় থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে তিনি রাজকীয় অতিথি হিসেবে এবারের হজ কার্যক্রমে অংশ নিচ্ছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970