সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ এএম

ছবি: সংগৃহীত

সরকারি ও স্ব-শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নামে এ গেজেট জারি করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে অধ্যাদেশটি জারি করা হয়। এটি অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়, ২০২৪ সালের সরাসরি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ সংশোধনের লক্ষ্যে নতুন এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ শিরোনাম, প্রস্তাবনা, ধারা ১-এর উপ-ধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দটি এবং সংশ্লিষ্ট চিহ্নসমূহ বাদ দেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ১১ নম্বর অধ্যাদেশে নতুন ধারা ৩ক সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালায় কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে যদি সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত থাকে, তবে সেই নির্ধারিত বয়সসীমাই বহাল থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970