রমজান উপলক্ষে অফিস সময়সূচিতে পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

ছবি: সংগৃহীত

রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় রেখে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রমজান মাসে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি রাখা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন ও বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ ও অনুসরণ করবে।

এদিকে, সুপ্রিম কোর্ট ও এর অধীনস্থ সব আদালতের অফিস সময়সূচি নির্ধারণের দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970