প্রবাস ও দেশের ১০ লাখেরও বেশি ব্যালট পৌঁছেছে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

ছবি: সংগৃহীত

‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরীণ ভোট মিলিয়ে ১০ লাখেরও বেশি পূর্ণাঙ্গ ব্যালট রিটার্নিং অফিসারদের দপ্তরে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার মধ্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চিত্র পাওয়া গেছে।

ইসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন।

ভোটদানের প্রক্রিয়া শেষে ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন এবং ৫ লাখ ২৩ হাজার ৪৯৭ জন ভোটার সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। প্রবাস থেকে ইতিমধ্যে ৪ লাখ ৯১ হাজার ৬১৫টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে, যার মধ্যে ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি ব্যালট রিটার্নিং অফিসাররা গ্রহণ করেছেন।

এ ছাড়া দেশের ভেতরে যারা সরাসরি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন না, তাদের জন্য চালু হওয়া ‘ইনল্যান্ড কন্টিনজেন্ট পোস্টাল ভোট’ কার্যক্রমেও গতিশীলতা দেখা গেছে। এখানে ভোটদান সম্পন্ন করেছেন ৬ লাখ ২৬ হাজার ১৪৯ জন। ডাকবাক্সে জমা হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৫১০টি ব্যালট, আর রিটার্নিং অফিসারদের কাছে পৌঁছেছে ৫ লাখ ৩৫ হাজার ৪৫৩টি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970