কে হচ্ছেন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম

ছবি: সংগৃহীত

দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৩০০ আসনের জাতীয় সংসদে এককভাবে সরকার গঠনে প্রয়োজন ১৫১ আসন, সেখানে দুই শতাধিক আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি।

নির্বাচনের গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং এরপর নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভা গঠন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন সরকারে কারা মন্ত্রী হচ্ছেন, কোন দপ্তর কার হাতে যাচ্ছে—তা নিয়ে ইতোমধ্যে জল্পনা-কল্পনা তুঙ্গে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন, তা নিয়ে দলীয় অন্দরে চলছে আলোচনা।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিএনপি সরকারের আমলে তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এছাড়া স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান-এর নামও আলোচনায় রয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির-কেও দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী-এর নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি তরুণ নেতৃত্ব থেকেও নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফলে বিএনপি এককভাবে ২১২টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970