সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি দেশের সব বেসরকারি টেলিভিশন ও রেডিও মাধ্যমকে বিটিভির সৌজন্যে ভাষণটি একযোগে সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970