৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

নবগঠিত সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা- মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী-কে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের রাজনৈতিক কৌশল নির্ধারণ ও মাঠপর্যায়ের পরিস্থিতির সঙ্গে সমন্বয় রক্ষায় তারা ভূমিকা রাখবেন।

এ ছাড়া মন্ত্রী পদমর্যাদায় থাকা মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদ হিসেবে পরিচিত রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান—এই চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সমন্বিত ও কার্যকর প্রশাসন নিশ্চিত করতেই এই দপ্তর বণ্টন করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970