স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পিএস হিসেবে নিয়োগ পেলেন হাসনাত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর ব্যক্তিগত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট উপদেষ্টা যতদিন দায়িত্বে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন পর্যন্ত হাসনাত মোর্শেদ ভূঁইয়া এ পদে বহাল থাকবেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী, নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।