জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দলের ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:২৩ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আয়োজিত আলোচনার চতুর্থ দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজকের আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোট আয়োজনের বিষয়ে এক ধরনের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, যা জনগণের সম্মতি অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে জাতীয় স্বার্থে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি পুনরুদ্ধারের জন্য ইতিবাচক সংকেত।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970