আপনার জন্ম ইউরোপে হলে তুলনা হতো পেলের সঙ্গে: স্পিকারকে এমপি মনিরুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম
জাতীয় সংসদের স্পিকারের ফুটবল নৈপুণ্যের প্রশংসা করে কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, স্পিকারের জন্ম যদি ইউরোপে হতো, তাহলে তার তুলনা হতো বিশ্বখ্যাত ফুটবলার পেলের সঙ্গে।
সংসদে বক্তব্য দিতে গিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, ১৯৬২ সালে যুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে তিনি ঢাকার এক মাঠে স্পিকারের ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন। সে সময় স্পিকার ওয়ান্ডার্স দলের হয়ে খেলতেন।
তিনি বলেন, সেই ম্যাচে স্পিকারের খেলা দেখে তিনি মুগ্ধ হয়ে যান। মাঠে তার দক্ষতা ও পারফরম্যান্স ছিল অসাধারণ।
মনিরুল হক চৌধুরীর ভাষায়, এই দেশ যদি বাংলাদেশ বা পাকিস্তান না হতো এবং স্পিকারের জন্ম যদি ইউরোপে হতো, তাহলে তার তুলনা করা হতো বিশ্বমানের খেলোয়াড় পেলের সঙ্গে।