ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

পাঠানো বার্তায় নরেন্দ্র মোদি ভারত সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির অনুশীলন করেছেন।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ঈদুল ফিতর মানুষের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের চেতনা জাগ্রত করে। এই উৎসব বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ বয়ে আনুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

দুই দেশের সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে মোদি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা করেন। একইসঙ্গে তারেক রহমানের প্রতি তিনি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফোন করেও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970