জুমাতুল বিদায় মসজিদে মুসল্লিদের ঢল, দেশ-উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শুক্রবার জুমার নামাজের সময় রাজধানীতে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে মসজিদে ছুটে আসেন।

সিয়াম সাধনার মাসের বিদায় মুহূর্তে জুমার নামাজে মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনায় ব্যাকুল হয়ে ওঠেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জুমার নামাজের পর অনেক মুসল্লিকে দীর্ঘ সময় ধরে দোয়া ও নফল ইবাদতে মগ্ন থাকতে দেখা যায়। ধর্মীয় আবেগ ও আধ্যাত্মিকতায় ভরে ওঠে মসজিদ প্রাঙ্গণ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে মুসল্লিদের নিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক।

মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

এছাড়া আসন্ন ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনুক—এই কামনাও করা হয় মোনাজাতে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970