দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় সাময়িকভাবে কিছুটা চাপ তৈরি হয়েছিল।

সোমবার দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী গ্রাহকদের প্যানিক না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার তেল আমদানি ২৫ শতাংশ বেশি হয়েছে। তাই সবাই তেল পাবেন এবং জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে প্রয়োজনে পাম্পকেন্দ্রিক নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে পরিকল্পনা ছিল, সরকার তা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঈদের আগে যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি কাটিয়ে আমরা বেরিয়ে এসেছি। প্রয়োজনে এখনও পাম্পকেন্দ্রিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970