পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম

ছবি: সংগৃহীত

পুলিশের চাকরি হারানো মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (চতুর্থ গ্রেড) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী প্রাপ্য সব বকেয়া বেতন-ভাতাও পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা মহানগর পুলিশের পশ্চিম অঞ্চলের উপকমিশনার কোহিনূর মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

পরে দীর্ঘ সময় পর তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলো।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970