ওমরাহ যাত্রায় বাধা, বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহাকে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার দুপুরে বিমানবন্দরে পৌঁছালে তাকে আটকে দেওয়া হয়। তার সৌদি আরবের জেদ্দাগামী একটি ফ্লাইটে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ওমরাহ পালনের উদ্দেশ্যে জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন বিভাগ তার যাত্রায় বাধা দেয়। পরে তাকে সেখান থেকেই ফেরত পাঠানো হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি হওয়ায় তার পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের নজরদারির তালিকায় ছিল। এ কারণেই তাকে বিদেশ যাত্রা করতে দেওয়া হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970