জাতীয় ক্যালেন্ডারে যুক্ত হলো দুটি নতুন দিবস, একটিতে থাকছে সরকারি ছুটি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ এএম

ছবি: সংগৃহীত

সরকারি ক্যালেন্ডারে যুক্ত হয়েছে দুটি নতুন জাতীয় দিবস। এর মধ্যে একটি দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হলেও অন্যটিতে কোনো ছুটি রাখা হয়নি।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে, তবে ৬ জুলাই কোনো ছুটি থাকবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি জানান, দেশের পল্লী অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালন করা হবে। অন্যদিকে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে উদযাপন করা হবে এবং এদিন সরকারি ছুটি থাকবে।

এদিকে বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫’ নিয়েও আলোচনা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় জ্বালানি সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970