ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন শুরু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন আজ (রোববার) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উদ্বোধনী প্রচারণা হিসেবে ৪৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “আজ থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন।”
প্রথম টিজারে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন গুমের শিকার ও বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।
সহকারী প্রেস সচিব আরও জানান, “ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাব। এবারের নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা পুনরায় প্রতিষ্ঠিত হবে জনগণের হাতে।”