বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয় পেশ করলেন দীনেশ ত্রিবেদী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:২০ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি বাংলাদেশে দায়িত্ব পালনের অংশ হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দেন।

এর আগে এপ্রিলে ভারত সরকার তাকে ঢাকায় ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব গ্রহণের জন্য তিনি ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এদিকে সম্প্রতি ভারত সরকার এক অফিস স্মারকের মাধ্যমে জানায়, বাংলাদেশে দায়িত্ব পালনরত দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক প্রটোকল অনুযায়ী ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে।

তবে এই মর্যাদা শুধুমাত্র রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রযোজ্য হবে এবং এটি ব্যক্তিগত প্রটোকল সুবিধা হিসেবে বিবেচিত হবে। এতে ভারতের টেবিল অব প্রিসিডেন্সে কোনো স্থায়ী পরিবর্তন আসবে না বলেও জানানো হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970