খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর এ দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়—মসজিদের পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া দেশের সর্বস্তরের মানুষকে নিজের অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনায় প্রয়োজন অনুযায়ী অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।