২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশকে যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বহুজাতিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সারাহ কুক বলেন, ২০২৯ সালের পর তৈরি পোশাকসহ মোট ৯২% পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এটি বাংলাদেশের পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর দিকেই মনোযোগ দিচ্ছে।