আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ৫৪ বছর ধরে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ গত ৫৪ বছর ধরে ষড়যন্ত্র করছে এবং প্রতিটি নির্বাচনে হস্তক্ষেপ করেছে। এবারও তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার সকাল এগারোটায় কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি জুলাই গণ–অভ্যুত্থানের ধারাবাহিকতা। শত শত শহীদের রক্তের বিনিময়ে আজকের এই গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকে এটিকে সাধারণ ঘটনা মনে করলেও তারা ভুল করছে। এর মাধ্যমে তারা জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্রের নির্বাচন হচ্ছে, সেখানে কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না। বাংলাদেশে কোন দল সরকার গঠন করবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করতে চাইলে তা রুখে দিতে আমরা প্রস্তুত আছি।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করুন। তারা সরকার গঠন করতে পারলে দেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে। শহীদ ওসমান হাদীর অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে এবং জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচার অগ্রাধিকার পাবে। ইনশাআল্লাহ শহীদ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, আধিপত্যবাদবিরোধী ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া হবে, যেখানে সাম্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970