বিরোধীদলের ছোট বন্ধুরা আসলে মাদকাসক্ত কি না, সন্দেহ হয়: আলাল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০৩ এএম

ছবি: সংগৃহীত

বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের আচরণ দেখে তারা মাদকাসক্ত কি না এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’।

আলাল বলেন, মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য এবং বিএনপি সবসময় সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে চায়। তবে একটি রাজনৈতিক দলের কিছু কনিষ্ঠ নেতার ধারাবাহিক আক্রমণাত্মক আচরণ কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।

তিনি আরও অভিযোগ করেন, রাজনীতিতে সক্রিয় না থেকেও প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশালীন ভাষায় সমালোচনা করা হচ্ছে। এ প্রসঙ্গে আলাল বলেন, “যারা এ ধরনের নোংরা সমালোচনা করছে, তাদের মুখের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয়—এরা আসলে মাদকাসক্ত কি না।”

একই সভায় তিনি দেশে মাদক চোরাচালান ও বিস্তারের পেছনে রাজনৈতিক প্রভাবকে দায়ী করেন। তার দাবি, শক্তিশালী রাজনৈতিক প্রভাবের কারণেই মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে না।

এছাড়া সমাজে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বাড়ার পেছনে মাদককে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

সভায় ‘অপরাজেয় বাংলাদেশ’-এর নেতাসহ নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970