নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২২ মে) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে একইদিন জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ কথা বলার উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে এগিয়ে যান। এ সময় পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করেন এবং হামলা চালান।

এ ঘটনায় এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970