পরীমণির বিয়ের সব খরচ বহনের ঘোষণা দিলেন শাহরিয়ার নাজিম জয়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:২১ পিএম

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা যেন লেগেই থাকে। সম্প্রতি আবারও বিয়ে করার ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এরই মধ্যে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় জানিয়েছেন, পরীমণি সত্যিই বিয়ে করলে সেই আয়োজনের পুরো ব্যয়ভার তিনি বহন করবেন।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, নিজের একটি ভুলের জন্য তিনি পরীমণির কাছে ফোন করে ক্ষমা চেয়েছিলেন এবং পরীমণি তাকে ক্ষমা করেছেন। এরপর তিনি বলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে যদি পরীমণি সত্যিই বিয়ে করেন, তাহলে ভাই হিসেবে বিয়ের সব ধরনের খরচের দায়িত্ব তিনি নিতে চান।

এর আগে বুধবার আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচকে ঘিরে নিজের ফেসবুক পোস্টে পরীমণি ঘোষণা দেন, আর্জেন্টিনা ফিফা ফুটবল বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন।

পরে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর আরও একটি পোস্টে তিনি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে রসিকতা করে লেখেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

পরীমণির এমন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এর মধ্যেই শাহরিয়ার নাজিম জয়ের বিয়ের খরচ বহনের ঘোষণা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970