রবিবার আমির খানের তৃতীয় বিয়ে, উপস্থিত থাকতে পারেন সাবেক দুই স্ত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:২০ পিএম

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আগামীকাল (৫ জুলাই) ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন তিনি। এটি হবে ৬০ বছর বয়সী এই অভিনেতার তৃতীয় বিয়ে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোনো ধরনের জাঁকজমকপূর্ণ আয়োজন না করে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি আমন্ত্রিত থাকতে পারেন।

আমির খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিয়ের অতিথি তালিকা থেকে শুরু করে খাবারের মেনু পর্যন্ত নিজেই নির্ধারণ করেছেন এই অভিনেতা।

জানা গেছে, প্রথমে বিশেষ বিবাহ আইনের আওতায় তাদের বিয়ে নিবন্ধন করা হবে। এরপর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে।

যদিও অতিথিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি, তবে নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীসহ বলিউডের কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। এছাড়া আমির খানের সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও-ও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে রিনা দত্ত ও কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সংসারে ইরা খান, জুনায়েদ খান এবং আজাদ খানের জন্ম হয়।

অন্যদিকে, গৌরী স্প্র্যাট ব্যবসায়ী রিতা স্প্র্যাটের মেয়ে। তার আগের সম্পর্ক থেকে সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। নতুন জীবন শুরুর আগে সবার আশীর্বাদ কামনা করেছেন আমির খান। একই সঙ্গে পুরো আয়োজনটি পারিবারিক ও ব্যক্তিগত রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970