নরসিংদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, এলাকায় শোকের মাতম

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:১৪ পিএম

ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের তিন কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর-আহমদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খিদিরপুর এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তার ফুপাতো বোন তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং তাদের খালা মুফাচ্ছের ওরফে শুক্কুর আলীর মেয়ে সুমাইয়া আক্তার (১৩)।

স্বজনদের বরাতে জানা যায়, বিকেলে তিন শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষণ পার হলেও তারা পানির ওপর ভেসে না ওঠায় পরিবারের এক শিশু বিষয়টি অন্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও ততক্ষণে তিনজনেরই মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বাদশা জানান, নিহতদের মধ্যে দুজন স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং অপরজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

একই পরিবারের তিন কন্যাশিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970