চীনের করিডোর প্রস্তাব ইতিবাচক হিসেবে নিয়েছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:০৮ পিএম

ছবি: সংগৃহীত

চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরকে ইতিবাচকভাবে বিবেচনা করছে সরকার। কক্সবাজার হয়ে মিয়ানমার ও চীন পর্যন্ত করিডোরটি কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে এ ক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে কক্সবাজারে দক্ষিণ এশিয়ান একাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের তিনদিনব্যাপী একাডেমি কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে। পাশাপাশি চীনসহ বিভিন্ন প্রভাবশালী দেশের সঙ্গে বহুপাক্ষিক পর্যায়েও আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।

তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি হবে।

তিনদিনব্যাপী এ একাডেমি কর্মসূচিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জেসিআই সদস্য, তরুণ নেতা, আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিরা অংশ নিচ্ছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970